সর্বশেষ

নারায়ণগঞ্জ

ফতুল্লায় জামায়াত নেতাকে মারধর, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মো. দেলোয়ার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। পাগলা নয়াামাটি ভাবির বাজার এলাকায় তাঁর ডিমের দোকানে ঢুকে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
আড়াইহাজারে নিখোঁজের দুই দিন পর শ্রমিকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজ হওয়ার দুই দিন পর নাদিম আকন্দ (নাম) নামে এক মিল শ্রমিকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তি পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জে পিস্তল ও হেরোইনসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেটে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এমদাদুল হক ও জিহাদ।

ফতুল্লায় ব্যবসায়ীর পাওনা আদায়ে হয়রানি-হুমকি, সংবাদ সম্মেলন ও জিডি

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত এ্যাম্পায়ার কটন নামের একটি প্রতিষ্ঠান অন্য ব্যবসায়ী হিরু ও সাগরের কাছে পণ্য বাবদ ৯৮ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেছে। কিন্তু পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো হুমকি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার এ বিষয়ে (১৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব অভিযোগের তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাসেল আহাম্মেদ।

ফতুল্লায় বস্তাবন্দী অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১১টার দিকে উত্তর ভূইঁগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রূপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল মিলের রি-রোলিং মিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার আড়িয়াব এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।